খেলাধুলা

ভারতীয় ফুটবলে জোর ধাক্কা! বিশ্ব খ্যাতির তকমা হারাল আবেগের ইস্ট-মোহন ডার্বি

ফুটবল মানেই আবেগ, প্রতিদ্বন্দ্বিতা, আর সেই সঙ্গে ঐতিহ্যবাহী ডার্বি ম্যাচের উত্তেজনা। ভারতীয় ফুটবলের প্রাণভোমরা বলা চলে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হাই ভোল্টেজ ডার্বিকে। কিন্তু সেই ঐতিহ্যের দাপটকে পিছনে ফেলে বিশ্ব ফুটবলে এক নতুন রেকর্ড গড়ল ফ্রান্সের দুই ক্লাব—প্যারিস সেন্ট জার্মেইন ও প্যারিস ফুটবল ক্লাব। এতদিন পর্যন্ত মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যকার ডার্বি ছিল বিশ্বের সবচেয়ে নিকটতম ডার্বি। কিন্তু বদলে গেল সেই ইতিহাস।

দুই শতাব্দীপ্রাচীন বাঙালির এই দুই ক্লাবের মধ্যে দূরত্ব মাত্র কয়েক মিনিট হাঁটার পথ—লেসলি ক্লাডিয়াস সরণী ধরে হাঁটলেই পৌঁছে যাওয়া যায় এক ক্লাব থেকে অন্যটিতে। এতদিন এই হিসেবেই ইস্ট-মোহন ডার্বি ছিল গ্লোবাল ফুটবলের অনন্য নজির। কিন্তু ফ্রান্সের রাজধানী প্যারিসে হঠাৎ আবির্ভাব হলো এক নতুন রোমাঞ্চের। পার্ক দ্য প্রিন্স (প্যারিস সেন্ট জারমেন্টের হোম গ্রাউন্ড) থেকে প্যারিস এফসির নতুন হোম স্টেডিয়ামের দূরত্ব মাত্র ১৯৩ মিটার! ফলে দুই ক্লাবের ম্যাচকে এখন ‘বিশ্বের সবচেয়ে নিকটতম ডার্বি’ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন ভক্ত-সমালোচকরা।

এই ডার্বি প্রসঙ্গ শুধু ফুটবলে নয়, প্রতিযোগিতার অনুভূতি জাগিয়ে তোলে ক্রিকেটেও। তবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল সেই শহরের দুই ক্লাব, যাদের প্রতিদ্বন্দ্বিতা শুধুই মাঠের ৯০ মিনিটে আটকে থাকে না—তা ছড়িয়ে পড়ে জনজীবনের আবেগ, সংস্কৃতি ও ইতিহাসে।

তবে বিশ্বের মানচিত্রে স্থান হারালেও বাঙালির হৃদয়ে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বির স্থান আজও অমলিন। বিশ্বে ‘দ্বিতীয়’ হলেও আবেগে এই লড়াই যে প্রথম, তা মেনে নেবে গোটা ফুটবল দুনিয়াই। শেষ কথায়—রেকর্ড বদলালেও আবেগ কি কখনও বদলায়!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.