হরিশ্চন্দ্রপুরে জল কাদাকে উপেক্ষা করে বাড়ি বাড়ি ছুটছেন কংগ্রেসের নেতৃত্বরা। কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক, এই জল কাদায় হাঁটার কারণ, বহু দিন ধরে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে গোটা গ্রাম। ঘরের অন্দরে এক হাঁটু জল। বাড়ি ধ্বসের আতঙ্কে গৃহহীন একাধিক পরিবার। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছী গ্রামে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মশালদহ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস নেতৃত্বরা আজ সকালে জল যন্ত্রনায় ভুক্তভোগী পরিবারগুলোর সাথে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেই কথামতো পাম্প মেশিন বসিয়ে জল নিস্কাশনের কাজ শুরু করে দেন।
এই কাজে খুশির জোয়ারে মেতে উঠেছে তালগাছী গ্রামের মানুষজন।এদিন পরিদর্শনে ছিলেন রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী খলিলুর রহমান সহ স্থানীয় কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা।
মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েশা খাতুন এর স্বামী খলিলুর রহমান আশ্বাস দেন ,পরবর্তি কালে পঞ্চায়েতের পক্ষ থেকে জল নিকাশের জন্য হাই ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হবে।।







