খেলাধুলা

কপিল দেব-কে অপহরণ, গৌতম গম্ভীর-এর ভিডিও ঘিরে শোরগোল নেট পাড়ায়

কপিল দেব ভারতের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। তাঁরই নেতৃত্বে ভারতীয় দল ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে শিরোপা জয় করে। সেই বিশ্বকাপ জয়ী খেলোয়াড়কে নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। আর সেই ভিডিও সেয়ার করেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার তথা প্রাক্তন ব্যাটসম্যান গৌতম গম্ভীর ।

কপিল দেবের এই ভিডিও দেখে অনেকেই চমকে গেছেন। আসল ঘটনার কথা জেনে সবাই হাঁফ ছেড়ে বেঁচেছেন। সেই ভিডিওতে দেখা যায় যে কপিল দেবের হাত বেঁধে মুখে কাপড় দিয়ে দুজন তাঁকে নিয়ে যাচ্ছে। কপিল দেব হঠাৎ পিছনে ফিরে তাকান ওই দেখে অনেকেই ভাবেন কপিল দেবকে কেউ অপহরণ করেছে। এই ভিডিও পোস্ট করে গৌতম গম্ভীর ও শিরোনামে লেখেন আর কেউ এই ক্লিপ পেয়েছেন? আমি আশা করি এটি কপিল দেব নন! আশা করি কপিল পাজি ভালো আছেন। এর পরিবর্তে কপিল স্যার নিজের সম্পর্কে কোনো আপডেট দেননি। এই ভিডিও দেখে কপিল দেব কোনো উওর না দিলেও অনেকেই এই ট্যুইটে বলেন – আসলে এটি বিঞ্জাপনের অংশ। একজন বলেন কিংবদন্তিদের. সন্মান দেওয়া উচিত। কপিল দেব একটি বিঞ্জাপনের শুটিং করছেন। তবে কোনো ব্রান্ডের বিঞ্জাপনের শুটিংয়ে তিনি ব্যস্ত নন। তাহলে কি আসল ঘটনা এখনও পরিষ্কার করে জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.