জেলা

মালিগ্রামের উটপতার ১ম পূজো প্রস্তুতি

আকাশে বাতাসে পূজো পূজো গন্ধ। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব আর হাতে গোনা কয়েকদিন বাকী। শরৎ এর মেঘের আনাগোনা আর কাশফুলের দোলা বলতে চায় মা আসছে।

হ্যাঁ, মা আসছে এবার ধরনীতলে। মায়ের আগমন নিয়ে বাঙালীর আবেগ উদ্দীপনা নেহাৎ কম নয়। কারন গোটা এক বছর অপেক্ষা করে থাকে মায়ের আসার অপেক্ষায়।

মা এর আসার অপেক্ষায় প্রস্তুতি কেমন তা জানতে আমাদের প্রতিনিধী সব্যসাচী পিংলা থেকে তুলে ধরছে পূজো প্রস্তুতি।

পিংলার প্রত্যন্ত গ্রাম মালিগ্রামের উটপতা। পাশ দিয়ে বয়ে চলেছে চন্ডীয়া নদীর জল। গ্রাম থেকে অনেকটা দূরেই হতো দূর্গাপূজা। তাই গ্রামবাসীদের সহযোগীতায় কয়েক জনের উদ্দোগে সাবেকীয়ানার উপরে করতে চলছে এবছরের পূজো। প্রত্যন্ত গ্রামের মধ্যে হলেও কোনো খামতি থাকবে না পূজোকে ঘিরে। পূজোকে ঘিরে প্রতিদিন ই থাকবে মেলা ও নানান অনুষ্ঠান। লোকসমাগম যথেষ্ট হবে বলে দাবী পূজো উদ্দোক্তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.