দেশ

ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলল সেনা মহড়া

সেনাবাহিনীর উপর পুরোপুরি দায়িত্ব থাকে দেশের সুরক্ষার। এত বড় দায়িত্ব সামলানো আগে প্রত্যেক আধিকারিককে যেতে হয় কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে। এবার তার জন্য বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়াতে চলল মহড়া।

সেনাবাহিনী, নৌবাহিনী, NSG ও CISF সকলেরই কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। প্রতিনিয়ত পরিশ্রম করে তাদেরকে নিজেদের জায়গা করতে হয়। এবার সেরকমই একটা ছবি দেখা গেল শহর কলকাতায়। আজ সকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরে চলল সেনাবাহিনীর ড্রিল।

জঙ্গিহামলা হলে কী করে তা প্রতিহত করা হবে তার জন্য যৌথ মহড়া হল। এমনকি জঙ্গিরা কাউকে পণবন্দি করলে কী করে তাকে মুক্ত করা হবে তা মহড়া দিয়ে দেখান জওয়ানরা। এরপর প্রায় আধ ঘণ্টার অপারেশনের পর ধরাশায়ী করা হয় সেই ২ জঙ্গিকে।

এ প্রসঙ্গে নৌবাহিনীর চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন প্রদীপ অগ্নিহোত্রী জানিয়েছেন, ‘একাধিক বাহিনীর মধ্যে বোঝাপড়া ও যোগাযোগ কতটা সাবলীল তা বোঝার জন্য আজকের মহড়ার আয়োজন করা হয়েছিল। মহড়া সফল হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, NSG ও CISF একসঙ্গে অপারেশন চালিয়ে জঙ্গিদের নিরস্ত করতে পেরেছে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.