প্রত্যেকটা চরিত্রেই চমক দিয়েছেন বার বার। আর এবার একজন আদিবাসী নেতার চরিত্রে তিনি। অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর এই নতুন লুক সামনে আসতেই অবাক হয়েছেন সবাই। ওয়েব সিরিজের পর্দা থেকে শুরু করে, বড়পর্দা.. একেন হিসেবে যাঁর জনপ্রিয়তা সবচেয়ে বেশি, সেই ‘একেনবাবু’-এবার মাণ্ডির চরিত্রে।সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি ‘খাদান’-এর নতুন লুক প্রকাশ্যে আনা হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে।
সোশ্যাল মিডিয়ায় সদ্যই অনির্বাণের এই লুক প্রকাশ্যে এনেছেন দেব। সঙ্গে লেখা, ‘সাহসের দীপ, ন্যায়ের গান, হৃদয়ে সোনা, শক্তিতে অটল প্রাণ। আলাপ করুন মান্ডির সঙ্গে। আদিবাসীদের একজন নির্ভীক নেতা যাঁর মনটা সোনার মতোই খাঁটি। শক্তিশালী, কঠিন ও অটল। খাদান-এ আরও একটু সাহস, আরও একটা অধ্যায় যোগ করবে এই চরিত্র। খাদান.. মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর।’ আর সোশ্যাল মিডিয়ায় অনির্বাণের এই লুক দেখে অবাক সবাই। প্রত্যেকেই প্রশংসা করেছেন অনির্বাণের এই লুকের।তবে কেবল অনির্বাণ নয়, প্রকাশ্যে এসেছে বরখার লুকও। তাঁর চরিত্রের নাম যমুনা। সোশ্যাল মিডিয়ায় বরখার ছবি শেয়ার করে দেব লিখেছেন, ‘পেয়ারেলাল-এর ১৪ বছর পরে, বরখার সঙ্গে স্ক্রিন শেয়ার করা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। আগের সমস্ত স্মৃতিচারণা করা, অনেকটা আনন্দ আর অনেক নাচ। তাঁর পারফর্মম্যান্স দিয়ে তিনি সবাইকে চমকে দিয়েছেন। প্রত্যেকের দেখা উচিত বরখার জন্যই’। সোশ্যাল মিডিয়ায় বরখার যে লুক প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে তাঁর পরণে ডুরে শাড়ি। কোলে একটি ছোট্ট ছাগল। সোশ্যাল মিডিয়ায় বরখার এই ছবিও বেশ প্রশংসিত হয়েছে।







