জেলা

বাগদায় হাইকোর্টের নির্দেশে দোকান উচ্ছেদ, ভাঙ্গা হলো ৬টি দোকান

বাগদার মামা ভাগিনায় পূর্ত দপ্তরের জায়গা দখল করে দোকান করার অভিযোগে ছ’টি দোকান ভেঙে ফেলা হল হাইকোর্টের নির্দেশে। জানা যায় কয়েক বছর আগে ওই দোকানের পেছনে প্রবীণ কুমার খান নামে এক ব্যক্তি জমি কেনেন। কিন্তু তার রাস্তা আটকে পরে জমির সামনে থাকা পূর্ত দপ্তরের জমি দখল করে গড়ে ওঠা ছ’টি দোকানের জন্য। এরপর ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হন তার দোকানের সামনে থেকে ওই দোকানগুলি সরানোর জন্য। হাইকোর্ট নির্দেশ দেয় দোকানগুলি সরিয়ে নেওয়ার জন্য। নোটিশ পাঠানো হয় দোকান মালিকদের কাছে। এরপর তারাও আদালতের দ্বারস্থ হয় দোকান বাঁচাতে। কিন্তু শেষ রক্ষা হলো না। হাইকোর্টের নির্দেশে অবশেষে বুধবার বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হলো দোকানগুলি।

অন্যদিকে দোকানগুলি ভেঙ্গে যাওয়ার পর কপালে চিন্তার ভাঁজ পড়েছে দোকান মালিকদের। তাদের অভিযোগ এখানে দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তারা ব্যবসা করছেন। আদালতের নোটিশ পাওয়ার পর দোকান বাঁচাতে আদালতে এ্যাপিল করেছিলেন । তবে এ্যাপিল করার ১৫ দিনের আগে তাদের দোকান ভেঙে দেয়া হলো। এখন কিভাবে তাদের সংসার চলবে সেটাই ভেবে উঠতে পারছেন না তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.