জেলা

CBI পৌঁছলো সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায়, বিজেপি পরিবারে তদন্ত শুরু, শেখ শাহজাহানের বিরুদ্ধে উঠছে হুমকির অভিযোগ

২০১৯ সালের ৮ জুন। সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় রক্তাক্ত হয়েছিল রাজনৈতিক ময়দান। গুলি ও ধারালো অস্ত্রে খুন হন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মন্ডল। গুরুতর আহত হন দেবদাস মন্ডল, যাঁকে গুলি করে মোটরবাইকে বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়েছিল প্রায় দুই কিলোমিটার রাস্তা।

ঘটনার তদন্তে প্রথমে নামে সিআইডি। কিন্তু অভিযোগ, চার্জশিট থেকে বাদ পড়ে শেখ শাহজাহান সহ ২৮ জনের নাম। এরপর নিহতদের পরিবার কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন জানায়। আদালত ৩০ জুন সেই আবেদন মঞ্জুর করে।

সিবিআই তদন্তের নির্দেশ পাওয়ার পরই চাঞ্চল্য। নিহত প্রদীপ মন্ডলের স্ত্রী পদ্মা মন্ডল অভিযোগ করেন, শেখ শাহজাহান ও কাদের মোল্লার বাহিনী তাঁদের হুমকি দিচ্ছে। গতকাল তিনি এই তথ্য ই-মেল মারফত জানান সিবিআই-কে।

এই অভিযোগের ভিত্তিতেই আজ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভাঙ্গিপাড়ায় নিহত তিন বিজেপি কর্মীর পরিবারের সাথে কথা বলতে আসে সিবিআই আধিকারিকরা। তদন্তের গতি ফের বাড়ছে—এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.