শীত কমতেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেড়েছে মশার প্রাদুর্ভাব। দিনের আলো কমলেই মশার কামড়ে নাজেহাল গ্রামের মানুষজন। এবার ডেঙ্গু প্রতিরোধে পিংলার প্রত্যন্ত মালিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা ‘ক’ জনের উদ্যোগে অসহায় দুঃস্থ মানুষদের মশারী বিতরন অনুষ্ঠান করলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিংলা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সেক রফিজুল ইসলাম, ৫নং মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা শিল্প পরিকাঠামো সঞ্চালক সেক কাজীবুর রহমান, পঞ্চায়েত সদস্যা তথা প্রানী ও কৃষি সঞ্চালিকা তপতী মিশ্র সহ একাধিক। এদিন প্রায় তিন শতাধিক অসহায় মানুষদের হাতে মশারী তুলে দেওয়া হয়। মশারী প্রদান অনুষ্ঠানকে ঘিরে এলাকায় যথেষ্ট সাড়া পড়ে। অঞ্চলের বিভিন্ন বুথ থেকে প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়।
উল্লেখ্য আমরা কজনের নেতৃত্ব তথা বিশিষ্ট সমাজসেবী হিমাদ্রী খাটুয়া, অমল প্রামানিক(ভোলা), বন্ধন মিশ্র, গোলাম কিবরীয়া, অরুন মাজী, সেক নজরুল, গুরুপদ অধিকারী, সেক সেরাজুল, সেই সইফুদ্দিন , সেক আজিজুল, সেক জাহাঙ্গীর, সেক হাবিবুর, মনোরঞ্জন অধিকারী, তরুন আকবর, গুরুপদ বেরা, আকবর আলীরাই মূলত আমরা কজনের পক্ষ থেকে এই উদ্যোগ নেয় বলে জানা যায়। উদ্যোক্তারা বলেন, বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামীতে দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে বৃহত্তর ভাবে পাশে দাঁড়ানোর প্রচেষ্টা আছে।







