ভালো ফর্মে নেই , বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি । গত এক বছরে , মাত্র একটি টেস্ট সেঞ্চুরি এসেছে । কিং বিরাট কোহলির থেকে অনেক বেশি প্রত্যাশা গোটা দল সহ অনুরাগীদের । তবে এই প্রত্যাশায় কতটা ভরসা জোগাতে পারবেন বিরাট , তা নিয়েই চিন্তায় গোটা দল । এবার এবিষয় মুখ খুললেন অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলের অধিনায়ক জসপ্রীত বুমরা ।
বিরাটকে নিয়ে অধিনায়ক বুমরা বলেন, “আমার কোনও প্রয়োজন নেই কোহলিকে জ্ঞান দেওয়ার। ওর নেতৃত্বেই টেস্ট অভিষেক করেছি। একটা সিরিজ খারাপ যেতেই পারে। ও একইরকম আত্মবিশ্বাস নিয়ে খেলে।”
ইতিমধ্যেই বিরাটের বিরাট রূপ দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ার সংবাদ দুনিয়ায় । প্রাক্তন – বর্তমান অজি ক্রিকেটাররাও মনে করছেন কোহলির বিরাট রূপ দেখা যাবে , অস্ট্রেলিয়া সিরিজে । একই সুরে সুর মিলিয়েছেন রবি শাস্ত্রীও । অস্ট্রেলিয়ার মাটিতে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে , যেমন প্রতিবার কোহলির বিরাট রূপ দেখা যায় , এবারও সেই রূপ দেখার প্রত্যাশায় অনুরাগীরা ।







