বৃহস্পতিবার গভীর রাতে হুগলির শ্রীরামপুরে দিল্লি রোড সংলগ্ন একটি কাঠগোলায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা এলাকা। আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়িগুলিতেও ছড়িয়ে পড়ার আশঙ্কায় চরম আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে কি না, তা জানা যায়নি।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
ঘটনাস্থলে বিশাল ভিড় জমেছে। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বলে আশঙ্কা করা হচ্ছে।







