ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজের জন্য তাদের দল ঘোষণা করেছে। দলের নেতৃত্বে থাকছেন রভম্যান পাওয়েল, সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন রোস্টন চেজ। ২৪ আগস্ট শনিবার, ত্রিনিদাদে শুরু হতে চলা তিন ম্যাচের এই সিরিজের জন্য দলটিতে অভিজ্ঞতা ও নতুন প্রতিভার সংমিশ্রণ দেখা যাবে।
দলে থাকা উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শিমরন হেটমায়ার, শাই হোপ, নিকোলাস পুরান এবং আকিল হোসেন। এছাড়াও, ম্যাথিউ ফোর্ড, শেরফেন রাদারফোর্ডের মতো প্রতিভাবান খেলোয়াড়রাও সুযোগ পেয়েছেন।
এই সিরিজটি ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রভম্যান পাওয়েল এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত, যিনি তার আগ্রাসী ব্যাটিং ও নেতৃত্বের দক্ষতা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন। মূলত ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের বদলা নিতে মুখিয়ে থাকবে ইন্ডিজরা।
ত্রিনিদাদে ২৪ শে আগস্ট এই সিরিজের প্রথম ম্যাচটি দুই দলের জন্যই একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হতে চলেছে। যেখানে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। উভয় দলই এই সিরিজে জয়ের লক্ষ্যে ঝাঁপাবে। ফলে উত্তেজনাপূর্ণ ম্যাচগুলি দেখার আশা করা হচ্ছে।







