বিনোদন

বিগ বস ১৯-এ প্রথমবারের মতো রোবট প্রতিযোগী! লাবুবু পুতুলের এন্ট্রিতে শোতে আসছে নতুন চমক

রিয়েলিটি শো ‘বিগ বস’ প্রতি বছরই দর্শকদের জন্য নতুন কিছু উপহার নিয়ে আসে। এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরাতে তৈরি প্রথম রোবট পুতুল ‘লাবুবু’ বিগ বস ১৯-এ প্রতিযোগী হিসেবে অংশ নেবে। সালমান খান সঞ্চালিত এই জনপ্রিয় শোয়ে লাবুবুর অংশগ্রহণ দর্শকদের জন্য এক নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি বিগবস সম্পর্কিত বিভিন্ন খবর শেয়ার করা প্ল্যাটফর্ম ‘বিগবস খাবরি’ জানিয়েছে, লাবুবু কেবল এআই পুতুল নয়, বরং একে বিশেষভাবে স্টাইলিশ ও গ্ল্যামারাস করে তৈরি করা হয়েছে। এর পোশাক, অলঙ্কার, মেকআপের প্রতিটি দিকেই রাখা হয়েছে বিশেষ যত্ন। লাবুবুর চোখ বড়ো এবং তার পোশাক হিসেবে থাকবে গোলাপি রঙের লেহেঙ্গা, সঙ্গে ঝলমলে সোনার গয়না। চোখের সামনে একটি ভাইসর তার রোবোটিক রূপকে আরও আকর্ষণীয় করে তুলবে। ধারণা করা হচ্ছে, বিগ বসের বাড়িতে প্রবেশকারী প্রথম ব্যক্তি হবে এই রোবট পুতুল। প্রথম দিনেই অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে লাবুবুর মজাদার সাক্ষাৎ ঘটতে চলেছে। শোয়ের নির্মাতারা বিশেষ টাস্কের আয়োজন করেছেন, যাতে লাবুবুর সঙ্গে প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে।

অন্যদিকে, নতুন মরশুমের প্রতিযোগীদের নিয়েও শুরু হয়েছে জল্পনা। গুঞ্জন শোনা যাচ্ছে, সালমান খানের প্রাক্তন বান্ধবী লুলিয়া ভান্তুর, টিভি অভিনেতা গৌরব খান্না এবং জনপ্রিয় ইউটিউবার লক্ষ্য চৌধুরির সঙ্গে যোগাযোগ করেছেন নির্মাতারা। যদিও অফিসিয়াল কনফার্মেশনের পরই জানা যাবে কাদের দেখা যাবে এবারের বিগ বসে। বিগ বস ১৯ নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে, আর লাবুবুর মতো অভিনব সংযোজন শোয়ের জনপ্রিয়তায় নতুন রঙ যোগ করবে বলেই আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.