বিনোদন

ফিরছে ‘কান্তারা’! মধ্যযুগীয় যুদ্ধের আগুনে ঋষভ শেট্টি, প্রথম ঝলকে মুগ্ধ ভক্তরা

‘কান্তারা’ জগতের ভক্তদের জন্য সুখবর। ঋষভ শেট্টির জন্মদিনে হোমবালে ফিল্মস উন্মোচন করল বহুল প্রতীক্ষিত প্রিক্যুয়েল ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর প্রথম পোস্টার, যেখানে ঋষভকে দেখা গেছে এক মধ্যযুগীয় রণদেবতার অবতারে। ঋষভের চোখে তেজ, হাতে তলোয়ার আর পেছনে জ্বলছে আগুনের তাণ্ডব। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কান্তারা’র কাহিনি যেখানে শেষ হয়েছিল, প্রিক্যুয়েল ‘চ্যাপ্টার ১’ সেখানে নয়, আরও বহু বছর আগে থেকে গল্প শুরু করবে। এখানে দেখা যাবে দেবতা, বিশ্বাস, জমি ও মানুষের অস্তিত্বের লড়াইকে, যেখানে প্রকৃতি হয়ে উঠবে নীরব সাক্ষী ও ন্যায়ের রক্ষক।

পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা তুঙ্গে। প্রযোজনা সংস্থা লিখেছে,”যেখানে কিংবদন্তির জন্ম, সেখান থেকেই শুরু কান্তারার মহাকাব্য।” তবে শুটিংয়ের সময় বাধাও এসেছে একের পর এক। বন দফতরের নোটিস, নৌকাডুবি, এবং এক জুনিয়র আর্টিস্টের মর্মান্তিক মৃত্যুর মতো দুর্ঘটনা। তা সত্ত্বেও ঘোষণা করা হয়েছে, নির্ধারিত সময়েই ছবির মুক্তি হবে। ঋষভ শেট্টি নিজেই পরিচালনা, চিত্রনাট্য এবং মুখ্য চরিত্রে রয়েছেন।

প্রযোজক বিজয় কিরাগান্দুর ও চালুভে গৌড়া জানিয়েছেন, ছবিতে থাকবে ৫০০ সৈন্য ও ৩০০০ জনের অংশগ্রহণে বিশাল যুদ্ধদৃশ্য, যা ভারতীয় সিনেমায় নজিরবিহীন। জাতীয়-আন্তর্জাতিক কোরিওগ্রাফারদের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে সেই মহাকাব্যিক সিকোয়েন্স। বিশ্বব্যাপী বড়োপর্দায় ২ অক্টোবর, গান্ধী জয়ন্তী ও দশেরার দিনে মুক্তি পাবে ‘কান্তারা: চ্যাপ্টার ১’। দর্শকদের প্রত্যাশার পারদ ইতিমধ্যেই চড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.