বিদেশবিশ্ব

জেলের মধ্যেই ‘খুনের নায়ক’? বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দশের বিরুদ্ধে এলো খুনের অভিযোগ

২০২৪ সালের ৫ ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার সরকার পরে যায়। তারপর থেকেই পদ্মপাড়ে শুরু হয় অরাজকতা। সেই পরিস্থিতি ঠিক হয়নি এখনো পর্যন্ত। এই অবস্থাতেই হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ আওয়াজ তুলেছিলেন। এরপরই তাঁকে গ্রেফতার করে ইউনূস প্রশাসন। এবার সেই চিন্ময় কৃষ্ণ দাসকেই যুক্ত করা হল এক আইনজীবী খুনের মামলার চার্জশিটে।

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই হিন্দু সংখ্যালঘুদের ওপর চরম আঘাত নেমে আসে।
এমনকি এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গড়ে ওঠা অন্তর্বর্তী সরকার। ২০২৩ সালের ২৫ নভেম্বর মাসে দেশদ্রোহিতা ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ওই হিন্দু সন্ন্যাসীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পরের দিন, যখন তাঁকে প্রিজন ভ্যানে করে আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয় এলাকাটি। সেই বিক্ষোভে ভাঙচুরের অভিযোগও ওঠে। এমনকি সেই সময়েই হত্যা করা হয় আইনজীবী সইফুল ইসলাম আলিফ।গত ৭ মাস ধরে জেলবন্দি থাকার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মাহফুজুর রহমান সম্প্রতি ওই খুনের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মাহফুজুর রহমান ওই খুনের মামলার চার্জশিটে নাম জোড়ালো এই সন্ন্যাসীর। তবে প্রশ্ন উঠছে সন্ন্যাসী চিন্ময় দাস পুলিশ হেফাজতে থাকলে কিভাবে তার বিরুদ্ধে খুনের অভিযোগ আসতে পারে? ইউনুস প্রশাসনের দাবি সন্ন্যাসীর উস্কানিমূলক বক্তব্যে হিংসা ছড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.