বিনোদন

প্রযোজক রূপে শ্রাবন্তী চ্যাটার্জির নতুন ইনিংস! মুক্তি পেল ‘দাঁতের লড়াই’-এর ট্রেলার

বর্তমানে বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে বহু তারকাকে দেখা যাচ্ছে অভিনয়ের পাশাপাশি সিনেমার প্রযোজনার দায়িত্ব সামলাতে। দেব, জিৎ, যশ ও নুসরত সহ একাধিক তারকার নাম রয়েছে এই তালিকায়। এবার সেই তালিকায় নতুন নাম সংযোজন হল শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার প্রকাশ্য এলো এই নায়িকার প্রযোজনায় প্রথম সিনেমা ‘দাঁতের লড়াই’ সিনেমার ট্রেলার।

বাংলার চলচ্চিত্র জগতে অভিনেত্রী পাশাপাশি নতুন পরিচয় আসছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার প্রযোজক হিসেবেও দেখা যেতে চলেছে তাকে। এবার অভিনেত্রীর প্রযোজনায় প্রথম সিনেমা ‘দাঁতের লড়াই’ আসতে চলেছে। যেই সিনেমার গল্প গড়ে উঠেছে একটি কৃষক পরিবারের তিন সদস্যের দারিদ্রতার মধ্যে হারিয়ে যাওয়ার স্বপ্নের আক্ষেপের মধ্যেই এক হাসিখুশি পরিবার নিয়ে। তবে এক অজানা রোগ কিভাবে এই পরিবারের সমস্ত হাসি কেড়ে নিল সেই আবেগকেই তুলে ধরা হবে বড়পর্দায়।

এই আবেগে মোটা লড়াইয়ের চিত্রনাট্য গুহ চরিত্রে ধরা দেবেন অংশুলা সেনগুপ্ত। এমনকি দানু চরিত্রে দেখা যাবে অভিলাষ চক্রবর্তী। পাশাপাশি মায়া চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা দাস ও চিকিৎসক অর্থাৎ পবন ডাক্তারের ভূমিকায় অভিনয়ে করেছেন প্রবীণ শিল্পী বাবলু বন্দ্যোপাধ্যায়। হারু ময়রার ভূমিকায় দেখা গিয়েছে অরিত্র ঘোষকে। এই সিনেমায় প্রধান চরিত্রে থাকছেন বিপ্লব কয়াল। এছাড়াও ছবিটির গানের দায়িত্ব সামলাচ্ছেন অরিজিত কিশোর রায় ও দেবপ্রিয় দাস। একইসঙ্গে চিত্রনাট্য লিখেছেন দীপঙ্কর ঘোষ। তবে সিনেমাটোগ্রাফারের সমস্ত কাজ সামলেসেন বিদ্যুৎ হালদার। শুধু এখানেই শেষ নয়, এই সিনেমায় সুরের মূর্ছনায় সকলকে মুগ্ধ করেছেন সুবীর চট্টোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.