কলকাতারাজনীতিরাজ্য

ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন

আর জি কর কান্ডের আবহাওয়ায় একের পর এক পদ হারাতে শুরু করেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। তবে শুধু বর্তমান ছিল ‘ডাক্তার’ পরিচয়। তবে বৃহস্পতিবার মেডিক্যাল কাউন্সিল সেইটুকু কেড়ে নিল। এবার সেই নিয়ে আদালতে দ্বারস্থ হলেন শান্তনু সেন।

গত বছর আগস্ট মাসে যখন আর জি করের মহিলা চিকিৎসককে গণধর্ষণ মামলা নিয়ে আরজি করের ‘হুমকি সংস্কৃতি’ নিয়ে মন্তব্য করায় প্রথমে তাকে দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। তারপর থেকে একের পর এক পদ সরিয়ে দেওয়া হয় তাকে। সম্প্রতি কিছুদিন আগে দলের তরফ থেকে শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়। এবা ওরর মেডিক্যাল কাউন্সিল তার ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করল। বৃহস্পতিবার তার ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পরেই শুক্রবার উচ্চ আদালতে বিচারপতি অমৃতা সিংহের এজলাসে মামলা দায়ের করেন শান্তনু সেন।

এপ্রসঙ্গে প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু সেন জানিয়েছেন, ‘আমার কষ্টার্জিত রেজিস্ট্রেশন কেউ যদি চক্রান্ত করে কেড়ে নিতে চায়, তা হলে আমি চুপ করে বসে থাকব না কি? আমি আইনি পরামর্শ নেব এবং জিতব।এটা দল আর আমার ব্যাপার। এ নিয়ে সংবাদমাধ্যমকে কিছু বলব না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.