তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অবস্থান বিক্ষোভ আজ ৬ দিনের পড়ল।
বিজেপির রাজ্য দপ্তরের সামনে গত 6 দিন ধরে অবস্থানে বসে আছেন শিখ সম্প্রদায়ের মানুষজন। তাদের একটাই দাবি অবিলম্বে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে। শিখ সম্প্রদায়ের মানুষকে খালিস্তানী বলার জন্য তাদের এই বিক্ষোভ। ষষ্ঠদিনে আজ অবস্থান বিক্ষোভ মঞ্চে আসেন চন্দ্রচূড় গোস্বামী হিন্দু মহাসভা দলের পক্ষ থেকে, আবারো আরো একটি রাজনৈতিক দল আসেন কংগ্রেসের আই এন টি ইউ সি দলের প্রমথ পান্ডে , সহ বেশ কিছু রাজনৈতিক কর্মী। প্রত্যেকেরই এক দাবি শুভেন্দু অধিকারী কে ক্ষমা চাইতে হবে। প্রত্যাহার করতে হবে খালিস্থানি শব্দ।







