জেলা

গড়বেতায় প্রশাসনের নাকের ডগায় চলছে পুকুর ভরাট, উদাসীন প্রশাসন

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের শংকরকাটা গ্রাম পঞ্চায়েতের সারবেড়া মৌজায় পুকুর ভরাটের দৃশ্য ক্যামেরাবন্দি হলেও উদাসীন প্রশাসন।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের সারবেড়ার সেন পুকুর। স্থানীয়দের কাছে সংরক্ষিত আছে এই পুকুরটি। সামাজিক কাজকর্ম থেকে শুরু করে এই পুকুরটি ব্যবহার হয় ধর্মীয় কাজেও। পুকুরের একপাড়ে স্থানীয় জনপ্রতিনিধি তথা গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি। অপরদিকে পুকুর ভরাট করে নির্মাণ কার্য চলার দৃশ্য ক্যামেরা বন্দি হলো। চুপিসারে চলা নির্মাণ কার্য নিয়ে কেন উদাসীন প্রশাসন তা নিয়ে ক্ষোভ চরমে। মুখ্যমন্ত্রী বারবার পুকুর ভরাট নিয়ে প্রশাসনকে সক্রিয় হতে বলছেন। এই সংক্রান্ত কড়া আইন আছে রাজ্যে। সেখানে প্রশাসনের নাকের ডগায় এই ধরনের নির্মাণ কার্য যে আগামী দিনে বিরোধীদের হাতে একটি অস্ত্র তুলে দেবে সে কথা বলার আর অপেক্ষা রাখে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.