সারা বাংলা জুড়ে চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। আরজি কর কাণ্ডের পরের দিনই প্রধান অভিযুক্ত সঞ্জয়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ইতিমধ্যেই জেলে গেছেন আর জি করের প্রধান সন্দীপ ঘোষ।
সারা রাজ্যের পর এবার পরিবারও সঞ্জয়ের সমর্থনে নেই এমনটাই জানা যাচ্ছে। বিগত এক মাস একই পোশাকেই কাটায় সঞ্জয়। তার সেই পোশাক থেকে এতটাই দুর্গন্ধ বের হতে শুরু করে যে, বুধবার জেলের ভিতর সঞ্জয়ের দাঁতের ফরেনসিক পরীক্ষা করতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হয় সিবিআই আধিকারিক ও ফরেনসিক বিশেষজ্ঞদের।
গত ৯ আগস্ট আর জি করের সেমিনার রুম থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়। এর পরের দিনই সঞ্জয় রাইকে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দারা। সেই পোশাকেই তাকে নিয়ে যাওয়া হয় জেলে। একই পোষাকে এতোদিন কাটানো পর সঞ্জয় নতুন পোষাকের দাবি করলে কর্তৃপক্ষ জানায় তাঁর বাড়ি থেকে কেউ এসে অন্য জামাকাপড় দিলে তবেই তাকে দেওয়া যেতে পারে। না হলে একই পোশাকে থাকতে হবে তাকে। তবে তার পরিবারের কেউ তার পাশে না দাঁড়ানো জন্যে তার আর নতুন বা কাচা কাপড় পাওয়া হয়না।
তাই কোনওমতে ওই একই পোশাক পরে সেলে থাকতে হয়েছে তাকে। তার জামাকাপড় থেকে রীতিমতো দুর্গন্ধ ছড়াতে শুরু করে বলে খবর। তবে বিশেষ সূত্রে খবর, শেষ পর্যন্ত সঞ্জয়ের এক পরিচিত বিষয়টি জানতে পেরে দু’টি জামা ও দু’টি ট্রাউজার কিনে আধিকারিকদের দেন। এক মাস পর হাতে নতুন জামা ও ট্রাউজার পেয়ে খুশি সঞ্জয়। জেলের নিয়ম মেনেই নতুন পোশাক সঞ্জয়ের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছে কারা দপ্তর।







