জেলা

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর, গণপিটুনিতে মৃত্যু যুবকের

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁইপাট বাকিবাজার এলাকায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শ্লীলতাহানির অভিযোগে উত্তেজিত জনতার মারধরে প্রাণ হারান সুরজিৎ জানা (২৬) নামের ওই যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে নিজের কাকিমার মেয়ের (নাবালিকা) ঘরে গিয়ে শুয়ে পড়ে সুরজিৎ। এই ঘটনায় ঘুম ভেঙে চিৎকার করে ওঠে নাবালিকা, যার ফলে ছুটে আসেন বাড়ির অন্যান্য সদস্যরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত যুবক কোনওক্রমে বাড়ি থেকে পালিয়ে যায়।

পরদিন, অর্থাৎ বুধবার সকালে সুরজিৎ বাড়ি ফিরতেই ফের শুরু হয় উত্তেজনা। ওই রাতের ঘটনার জবাবদিহি চাইতে শুরু করে পরিবারের সদস্য ও স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সুরজিৎ ঘটনাটিকে গুরুত্ব না দিয়ে উল্টে পরিবারের লোকজনকেই হুমকি দিতে থাকে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। বচসা চরমে পৌঁছালে কয়েকজন মিলে শুরু করে মারধর। রাস্তাতেই অচেতন হয়ে পড়ে যায় সুরজিৎ।

তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই পুলিশ তদন্তে নামে এবং ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে এবং মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.