বাংলাদেশে পতন হয়েছে হাসিনা সরকারের । কিন্তু এবার যেন সেদেশ থেকে অস্তিত্বই মুছে ফেলা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অস্তিত্ব মিটিয়ে ফেলেছে । পাঠ্যবই থেকে মিউজিয়াম, কার্যত কোনো জায়গাতেই তার অস্তিত্ব বর্তমান নেই। এবার সেরকমই হাসিনার অস্তিত্ব মেটানোর পথে ইউনূস সরকার। যেমন মহম্মদ ইউনূস এবার পরিবর্তন করলেন হাসিনা আমলের আরো একটি নিয়ম।
ইউনূস সরকার এবার জানিয়ে দিল , বাংলাদেশের মহিলা সরকারি আধিকারিক বা কর্মকর্তাদের এবার থেকে আর ‘স্যার’ বলে ডাকা যাবে না। যে নিয়ম তৈরি হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে। নারী-পুরুষকে সমান চোখে দেখতে , সমান অধিকার দিতে এবং সমান সম্মান দিতেই শেখ হাসিনার তরফে চালু করা হয় এই নিয়ম । কিন্তু এবার এত বছরের পুরোনো সেই নিয়মেই বদল আনলো ইউনূস সরকার ।
বাংলাদেশের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নিয়ম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। মহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন যে, হাসিনা আমলে মহিলা আধিকারিকদেরও স্যর বলে সম্বোধন করতে হত, যা একেবারেই মানায় না। তাই উপদেষ্টা পরিষদ মহিলা আধিকারিকদের স্যর বলে ডাকার নিয়ম বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে।







