দেশরাজ্য

অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তোলা হলো প্রিজন ভ্যানে! দিল্লিতে কর্মসূচীরত তৃণমূল নেতাদের কি তাহলে এনকাউন্টার করতে চায় দিল্লি পুলিশ?

কর্মসূচির দ্বিতীয় দিনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করার কথা ছিল তৃণমূলের। তৃণমূল নেতাদের অপেক্ষারত রেখেই বেরিয়ে যান তিনি। তারপরেই সেখানে ঢোকে দিল্লি পুলিশ। তারপর জোর করে রীতিমতো চেং দোলা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে প্রিজন ভ্যানে
তোলে দিল্লী পুলিশ। এমনকি কিছু নেতা-মন্ত্রীদের মোবাইল ফোনও কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশ এর বিরুদ্ধে।

আজ সন্ধ্যে ছটা নাগাদ যন্তর মন্তর থেকে পায়ে হেঁটে দিল্লির কৃষি ভবনে পৌঁছয় তৃণমূল। তাদের সঙ্গে ছিল বাংলার মানুষের নিজেদের অধিকার জানিয়ে লেখা চিঠি। সেখানেই তাদের কর্মসূচি ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার। কিন্তু বহুক্ষণ অপেক্ষা করার পরও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে চাননি। তারপরই ঘটনাস্থলে আসে দিল্লি পুলিশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরো বেশ কিছু তৃণমূল নেতাকে তোলে প্রিজন ভ্যানে। ফিরহাদ হাকিম,মহুয়া মিত্র, শান্তনু , কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরূপ ,সৌগত, অপরূপা পোদ্দর, সমিরুল ইসলাম, আবির রঞ্জন বিশ্বাস সহ আরো নেতাদেরও আটক করে দিল্লি পুলিশ। তৃণমূল কর্মীদের কাছ থেকে জানা গেছে, দিল্লী পুলিশ রীতিমতো জোর করে, চ্যাংদোলা করে, টানা হিচড়ে করে তাদেরকে ভ্যানে তুলেছে। তারা এমনটাও জানাচ্ছে যে তাদের ভয় তাদেরকে ইনকাউনটার করে খুন করা হবে। সমস্ত তৃণমূল কর্মীদের মুখে এখন একটাই স্লোগান “মোদি হায় হায়”।
সব মিলিয়ে ৯ টা নাগাদ এক দুমদুমার পরিস্থিতি তৈরি তৈরি হয় দিল্লি কৃষিভবন প্রাঙ্গনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.