এমএল এর সামনেই এমএল একে চোর বলাই মেজাজ হারালেন তৃণমূল বিধায়ক।
ঘটনা মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের করুন্নরুন গ্ৰাম পঞ্চায়েতের মান্দ্রা উচ্চ বিদ্যালয়ের।
এদিন দুয়ারে সরকারের শিবির পরিদর্শন করতে গিয়ে গ্রামের এক বাসিন্দা কার্যত আঙ্গুল উঁচিয়ে বিধায়কের সম্মুখেই বিধায়ককে চোর বলে কার্যত ব্যাপক বেকায়দায় পড়ে যান আর যাতে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।
ওই বাসিন্দার অভিমত, বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনের জন্য তিনি এসেছিলেন দুয়ারে সরকার শিবিরে কিন্তু সেখানে এসে তাকে ঘুরে দিতে হয়েছে। কারণ ঐ প্রকল্পের আবেদন এখন করা যাবে না। আর শিবির থেকে ঘুরে যাওয়ার পথেই কার্যত বিধায়কের সম্মুখীন হয়ে বিধায়কের নাম ধরে বিধায়ক কেই চোর বলে ওঠেন, তিনি বলেন লাখ লাখ টাকা চুরি করে নিচ্ছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ আর পঞ্চায়েতে একদিকে প্রধান রয়েছে একদিকে বিধায়ক রয়েছে তাদের রাজনৈতিক টানা পড়নে কোন সুবিধা পাচ্ছেন না বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়ে বিধায়ককে চিনতে না পেরে বিধায়কের নাম করেই তাকে চোর বলাই কার্যত বিলম্ব নয় পড়ে যায় তৃণমূল বিধায়ক যদিও নিজের নাম বাচাতে নেতৃত্বদের সামনে একের পর এক জবাবদিহি চাইতে শুরু করেন ওই বাসিন্দাকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।
যদিও ওই বাসিন্দা বিধায়ককে না চিনেই এই কথা বলেছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে।







