কলকাতা

চিংড়িঘাটায় প্রশাসনিক ছাড়পত্র না মেলায় থমকে মেট্রোর কাজ, দুঃখ প্রকাশ মেট্রোর জেনারেল ম্যানেজারের

বর্তমানে শহরে যানজটের কারণে অনেকেই ভরসা করে মেট্রোরেলের ওপর। তাই গোটা বঙ্গে জুড়ে যাচ্ছে বিভিন্ন মেট্রো লাইন। তবে প্রশাসনিক ছাড়পত্র না মেলায় থমকে রয়েছে চিংড়িঘাটায় মেট্রো তৈরির কাজ। সেই মেয়ের দুঃখ প্রকাশ মেট্রোর জেনারেল ম্যানেজারের।

চিংড়িঘাটা মোড় থেকে নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন ও কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন করিডরের দ্বিতীয় দফার সম্প্রসারণের কাজ বন্ধ রয়েছে। এই রুটে ৩৬৬ মিটার লাইনের কাজ ব্যাহত রয়েছে। প্রকল্পের জন্য বহু অর্থ ব্যয় হলেও এগোয়িনি দ্বিতীয় দফার পরে এই মেট্রো রুটের কাজ। বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে ক্যাপ্টেন ভেড়ি হয়ে চিংড়িঘাটা মোড়ের উপর দিয়ে মোড় বা টার্ন নিয়ে সুকান্ত নগরের মধ্যে দিয়ে ভায়া সেক্টর ফাইভ কলকাতা বিমানবন্দর যাওয়ার কথা এই মেট্রো রুটের। ভেড়ি হয়ে চিংড়িঘাটা পুলিশ ফাঁড়ি লাগোয়া ৩১৬ নম্বর পিলারে কাজ আটকে রয়েছে প্রশাসনের ছাড়পত্রের অপেক্ষায়। চিংড়িঘাটা মোড়ের কাছে ওই মেট্রোপথের ৩১৭, ৩১৮ এবং ৩১৯ নম্বর স্তম্ভের উপরে গার্ডার উত্তোলনের কাজ না হওয়ায় ৩৬৬ মিটার অংশ সংযুক্তির কাজ আটকে।

কয়েক দফায় মেট্রোরেলের পক্ষ থেকে প্রশাসনের কাছে ৭ দিন এই রাস্তায় যান চলাচল বন্ধ রাখার জন্য আবেদন করা হয়। সাঁতরাগাছি রেল স্টেশনে একটি অনুষ্ঠানে এসে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিংড়িঘাটায় প্রশাসনের অসহযোগিতা নিয়ে সুর চড়িয়েছিলেন। প্রশাসন দাবি করেন একটানা সপ্তাহখানেক এই রাস্তা বন্ধ রাখলে যান চলাচলে ব্যাপকভাবে সমস্যা তৈরি হবে। দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে তিনটি পিলার বা স্তম্ভ চিংড়িঘাটা সংযোগস্থলে বসানো সম্ভব হয়েছিল। তবে মেট্রো রুটের পুরো কাজ সম্পন্ন করার জন্য একটাও সপ্তাহ সময় লাগবে। তবে স্তম্ভ দীর্ঘদিন পরে থাকলে রোড জল বৃষ্টিতে শক্তি ক্ষয় করবে। তাই যদি দ্রুত অনুমতি না পাওয়া যায় তাহলে আগামী দিনে কাজের গতি আরো ধীর হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.