ফিরে এলো ৪১ বছরের পুরোনো স্মৃতি ! প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা , ১৯৮৪ সালে প্রথম মহাকাশ থেকে ভারতের উদ্দেশ্যে বলেছিলেন , ‘ সারে জাঁহান সে আচ্ছা’। ৪১ বছর পর , সেই একই কথা শোনা গেলো, দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী শুভাংশু এর মুখেও । সোমবার , ১৪ জুলাই ঘরে ফেরার পালা শুভাংশুদের । তবে ফেরার আগেই মহাকাশ থেকে পাঠালেন বার্তা ।
মহাকাশে পৌঁছানোর ১৪ দিন পর , অর্থাৎ ১০ জুলাই শুভাংশু এবং তার সাথে থাকা বাকি ৩ মহাকাশচারীর পৃথিবীতে ফেরার কথা থাকলেও , তাদের ফেরা অনিশ্চিত হয়ে পড়ে । তবে অবশেষে আজ ঘরে ফিরছেন তারা । জানা গিয়েছে , আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আজ বিকেল ৪.৩০ মিনিটে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা শুভাংশুদের । ১৫ জুলাই ক্যালিফোর্নিয়ার উপকূলে সকাল ৭ টা ১৫ নাগাদ স্প্ল্যাসডাউন হবে ।
তবে ফেরার আগে , মহাকাশ থেকে শুভাংশুও করলেন ভারতের প্রসংশা । রাকেশ শর্মার সুরে, তিনিও বললেন , “মহাকাশ থেকে ভারত এখনও সব দেশের থেকে সেরা লাগে।” তিনি জানান , তার কাছে এই অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে । তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন , তার সহকর্মীদেরও । আবেগঘন ভারতীয় মহাকাশচারীর গলায় শোনা যায় , “আমার কাছে সবকিছু ম্যাজিকের মতো লাগছে…আমি নিজের দেশ ও নাগরিকদের ধন্যবাদ জানাই আমায় সমর্থন করার জন্য। ইসরো, সমস্ত গবেষক, পড়ুয়ারা, নাসা ও অ্যাক্সিওমকেও ধন্যবাদ জানাই এই মিশন সফল করার জন্য সবরকমের সহযোগিতা করায়।”







