আবহাওয়া

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ! দক্ষিণবঙ্গে আবারও বর্ষার ভয়াল রূপ ! ভারি থেকে অতিভারি বৃষ্টি রাজ্যে

এক নিম্নচাপ যেতে না যেতেই বঙ্গোপসাগরে নতুন আরও একটি নিম্নচাপ দানা বাঁধছে। তারই জেরে ফের সপ্তাহের প্রথম থেকেই দক্ষিণবঙ্গে আবারও বর্ষার ভয়াল রূপ । সোমবার অর্থাৎ আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গেও টানা কয়েক দিন ধরে লাগাতার ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
বঙ্গোপসাগরে সোমবারই নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তারই জেরে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির দাপট চলবে।

কোনও কোনও জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া খবর

সোমবার উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে সোমবারের জন্য। বর্ষণের পূর্বাভাস রয়েছে মঙ্গলবারও। সপ্তাহের দ্বিতীয় দিনে ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে।

কলকাতায় আজ, সোমবার দিনভর মেঘলা আকাশ। একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ, সোমবার ও আগামিকাল, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের কারণে বৃষ্টির পরিমাণ বাড়বে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে।
কলকাতায় আজ, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৮ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.