সকালবেলায় দোকান খুলেই ব্লাড স্যাম্পেল আনতে গিয়েছিলেন চঞ্চল সূত্রধর। কিন্তু কিছুদূর যেতেই একটি ফোন— জানানো হয়, তার দোকানে ভয়াবহ আগুন লেগেছে! ছুটে ফিরে এসে দেখেন, সব শেষ! পুড়ে ছাই হয়ে গেছে তার ল্যাবরেটরি এবং পাশাপাশি থাকা প্রকাশ শিলের সেলুন দোকান।
ঘটনাটি ঘটেছে মাদারিহাট বিডিও অফিসের উল্টোদিকে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বীরপাড়া থেকে আসে দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, অন্যত্র ছড়াতে পারেনি।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে— সকালবেলায় দোকান খোলার কিছুক্ষণের মধ্যেই কীভাবে আগুন লাগল?
এই রহস্য খতিয়ে দেখছে মাদারিহাট থানার পুলিশ এবং দমকল বিভাগ।
ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ হয়নি, তবে প্রাথমিকভাবে দুই ব্যবসায়ীর সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে।







