জেলা

বাড়ির মেয়েকে উত্যক্ত করায় প্রতিবাদ , পরিবারের সদস্যদের প্রাণে মারার চেষ্টা অভিযুক্ত যুবকের

যুবতীকে উত্যক্ত করা নিয়ে প্রতিবাদ করায় , বাড়িতে ঢুকে একই পরিবারের পাঁচ জনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ ! গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে । ঘটনায় , ধূপগুড়ি থানার পুলিশের তরফে একজনকে গ্রেফতারও করা হয়েছে ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সোমবার সকালে । পুলিশ সূত্রে খবর , অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে এক যুবতীকে উত্যক্ত করছিলেন । ঘটনায় , পরিবারের সদস্যরা প্রতিবাদ জানালে , সোমবার অভিযুক্ত যুবক , ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে , পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় । পরিবারের ৫ জনকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে । এমনকি পরিস্থিতি সামাল দিতে যেতে হয় , ধূপগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৌভানিক মুখোপাধ্যায়কে । বর্তমানে কার্যত থমথমে পরিবেশ , গোটা এলাকায় ।

জানা গিয়েছে, আহতদের গুরুতর জখম অবস্থায় , ধুপগুড়ির এক নার্সিংহোম ও জলপাইগুড়ি জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে । উল্লেখ্য , ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে , তার বিরুদ্ধে মামলা রুজু করে , গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.