দিনের শুরুতেই চাঞ্চল্য ছড়াল দেশের শেয়ার বাজারের হৃদয়ে— বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) ভবনে। মঙ্গলবার সকালেই ইমেলে বোমা হামলার হুমকি পায় বিএসই। সঙ্গে সঙ্গে হুলস্থুল পড়ে যায় দালাল স্ট্রিটে। ছুটে আসে বম্ব স্কোয়াড ও মুম্বই পুলিশ। তদন্তে নামে একাধিক এজেন্সি।
কে পাঠাল এই হুমকি? কী লেখা ছিল ইমেলে?
সূত্র অনুযায়ী, ‘কমরেড পিনারাই বিজয়ন’ নামের এক ভুয়ো ইমেল আইডি থেকে পাঠানো হয় ওই মেল। তাতে দাবি করা হয়— বিএসই ভবনের টাওয়ারে রাখা হয়েছে চারটি RDX IED বোমা, যা বিকেল ৩টের সময় বিস্ফোরিত হবে। তবে দীর্ঘ তল্লাশি ও অনুসন্ধানের পর, সন্দেহজনক কিছু মেলেনি বলেই জানিয়েছে পুলিশ।
পুলিশি পদক্ষেপ ও FIR
ইতিমধ্যেই MRA মার্গ থানায় একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। চলছে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে হুমকি-প্রেরকের সন্ধান।
হুমকি শুধু দালাল স্ট্রিটেই নয়, একের পর এক ঘটনায় কাঁপছে দেশ:
স্বর্ণমন্দির, অমৃতসর (১৪ জুলাই) –
স্বর্ণমন্দির উড়িয়ে দেওয়ার হুমকিতে আতঙ্ক ছড়ায় পবিত্র ধর্মস্থানে। SGPC দায়ের করে অভিযোগ, পুলিশ বাড়ায় নিরাপত্তা।
দিল্লির তিনটি স্কুল (১৪ জুলাই) –
সকাল ৮টা নাগাদ তিনটি স্কুলে বোমা হুমকি ফোন। CRPF স্কুল, প্রশান্ত বিহার, দ্বারকা সেক্টর ১৬, চাণক্যপুরীর স্কুল— সব জায়গাতেই চলে তল্লাশি, মোতায়েন হয় বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ।
বিমান হুমকি –
সাম্প্রতিক অতীতে একাধিকবার বিমানে বোমা হুমকি। কখনও বিমানের জরুরি অবতরণ, কখনও বাতিল ফ্লাইট, আতঙ্কে যাত্রীরা।
বিশেষ নজরদারিতে দেশের বড়বড় প্রতিষ্ঠান ও জনবহুল এলাকা।
দেশজুড়ে এই হুমকি-ইমেল প্রবণতা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। তদন্তে একাধিক সাইবার ইউনিট।
পরিস্থিতির ওপর রাজ্য ও কেন্দ্রীয় এজেন্সি কড়া নজর রাখছে।
আপনিও যদি কোনও সন্দেহজনক মেল বা বার্তা পান, সঙ্গে সঙ্গে জানান স্থানীয় থানায়।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টালে।
ভুয়ো হুমকির নেপথ্যে কে? উঠছে প্রশ্ন। তদন্তের অগ্রগতি জানাবে সময়ই।







