জেলা

শান্তিপুরে ১৪০ বোতল দেশি মদ সহ গ্রেপ্তার এক ব্যক্তি, আদালতে পেশ

নদিয়ার শান্তিপুরে বেআইনি মদ ব্যবসার বিরুদ্ধে বড়সড় সাফল্য পুলিশের। শান্তিপুর থানার পুলিশ বিশেষ অভিযানে ১৪০ বোতল দেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সৈদুল শেখ ওরফে লাদেন। সে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দেশি মদের ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার রাতে শান্তিপুর থানার পুলিশ বেলেডাঙ্গা অঞ্চলে ধৃতের বাড়িতে হানা দেয়। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ দেশি মদ।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় ধৃতকে হাতেনাতে পাকড়াও করা হয়। মঙ্গলবার তাকে শান্তিপুর মহকুমা আদালতে পেশ করা হয়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেআইনি মদের বিরুদ্ধে পুলিশি অভিযান চলবে বলেও জানিয়েছে শান্তিপুর থানার কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.