অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়, আজ ইন্ডাস্ট্রিতে রয়েছেন ২০ বছরেরও বেশি সময় ধরে। তার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে সাফল্য এবং চ্যালেঞ্জ উভয়ই অনুভব করেছেন তিনি। সম্প্রতি তার ব্যক্তিগত সংগ্রামের কথাই শেয়ার করেছেন তিনি।
কণীনিকা, অয়ন চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ “নিখোঁজ”-এ অভিনয় করছেন এবং বর্তমানে এটির শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন। থিলারটির অন্যতম চরিত্র টোটা রায়চৌধুরীর স্ত্রী গার্গীর চরিত্রকে চিত্রিত করেছেন তিনি। শুটিংয়ের সময় কড়া রোদে দক্ষিণ কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাকারে, একটি সংবাদ মাধ্যমকে কণীনিকা বলেন, কিছু সম্পর্ক নিজের অজান্তেই তার জীবন থেকে চলে গেছে। তিনি এই সম্পর্ক গুলো নিয়ে ভাবেন ঠিকই তবে পাশাপাশি এও মনে করেন যা যাওয়ার ত চলে যায়, তবে জীবনের গল্পটা এগিয়ে চলে। নিজের কাজ ছাড়া মেয়ে কিয়াকে নিয়েও তার বেশ খানিকটা সময় কাটে। তার মা ই কিয়ার পৃথিবী, আর সেই পৃথিবীকেই আরো সুন্দর করে তুলতে মনোনিবেশ করছেন কণীনিকা।







