জেলা

আলংগিরী ইয়ংস্টার ক্লাবের শারদোৎসবে মানবিক ছোঁয়া— দুর্গাপুজো ও বস্ত্র বিতরণ কর্মসূচি এগরায়

পূর্ব মেদিনীপুর জেলার এগরার আলংগিরী ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে দুর্গোৎসব পালনের পাশাপাশি অনুষ্ঠিত হলো দুস্থদের জন্য বস্ত্র বিতরণ কর্মসূচি। এ বছর ক্লাবের দুর্গাপুজো পদার্পণ করল ৩৮ তম বর্ষে। এবারের থিম ছিল “মায়ের কোলে আমরা সবাই”, যা সমানতালে টেনে এনেছে উৎসবের আবহ ও সামাজিক দায়িত্ববোধ।

উৎসব উপলক্ষে প্রায় ১০০ জন দুস্থ পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেন ক্লাবের সদস্যরা। উপস্থিত ছিলেন সমাজসেবী আয়ুব খান, বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা, বিশিষ্ট সমাজকর্মী নন্দদুলাল সাউ-সহ স্থানীয় বিশিষ্টজনেরা।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, শুধুমাত্র উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া নয়, সমাজের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যে প্রতি বছরই তারা সমাজসেবামূলক উদ্যোগকে দুর্গোৎসবের সঙ্গে একাত্ম করে চলেছেন।

এভাবে আলংগিরী ইয়ংস্টার ক্লাবের পুজো শুধু আনন্দের উৎসব নয়, হয়ে উঠছে মানবিকতার প্রতীক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.