নিজস্ব সংবাদদাতা : এবার নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে নয়া মোড় । Calcutta High Court বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে স্থানান্তর হয় । আগামী ১২ মে এই মামলার পরবর্তী শুনানি। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবে কোর্ট।
উল্লেখ্য এর আগে এই মামলায় দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন অমৃতা সিনহার এজলাসে এই প্রসঙ্গ উঠল । আর এই প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ”অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়? যেকোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে তদন্তকারী সংস্থা। এতে অসুবিধা কোথায়? তদন্তে সহযোগিতা করলে আপনার সমস্যা কোথায়?” এছাড়াও তিনি আরও বলেন, ”তদন্তের সময় একাধিক ব্যক্তির নাম আসতেই পারে। এতে একজনের নাম এলে তিনি সহযোগিতা কেন করবেন না? একটু বেশি আশঙ্কায় ভুগছেন। তদন্ত দুদিন বন্ধ থাকবে কেন?”এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিনহার।
শীর্ষ আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নিয়োগ দুর্নীতি সংক্রান্ত রমেশ মালিক এবং সৌমেন নন্দী মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে বিচারপতি সিনহার বেঞ্চে পাঠান । সেই মামলার শুনানিতেই এবার নয়া নির্দেশ। কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি সিনহার নির্দেশে চাঞ্চল্য ।
প্রসঙ্গত এর আগে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যান । বিচারাধীন বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে ওঠে আপত্তি। সেই সাক্ষাৎকারের তর্জমা শোনার পরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে সেই মামলার শুনানিতেই নয়া নির্দেশ। আগামী ১২ মে এই মামলার পরবর্তী শুনানি। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবে কোর্ট। এবার সবার নজর থাকবে, আগামী ১২ মে শুনানিতে কি ঘটতে চলেছে ।







