জেলা

কালীগঞ্জ বোমা কাণ্ডে তামান্না খাতুন খুনের তদন্তে বড় বদল, নয়া তদন্তকারীর দায়িত্বে সার্কেল ইন্সপেক্টর মহিউল ইসলাম

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন মোলান্দিতে বোমা হামলায় নিহত হন তামান্না খাতুন। ঘটনার ২৩ দিন কেটে গেলেও এখনও সব অভিযুক্ত গ্রেফতার হয়নি। ক্ষোভে ফুঁসছে নিহতের পরিবার। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও তদন্তে গতি আনার দাবিতে মঙ্গলবার মুর্শিদাবাদ পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন তাঁরা।

পরিবারের দাবি মেনে অবশেষে বদল করা হল মামলার তদন্তকারী অফিসার। সূত্রের খবর, প্রথমে সাব-ইনস্পেক্টর দিবাকর দাসের নেতৃত্বে তদন্ত চললেও এবার সেই দায়িত্ব দেওয়া হয়েছে নাকাশিপাড়া সার্কেলের বর্তমান সার্কেল ইন্সপেক্টর মহিউল ইসলামকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তামান্নার পরিবারের অভিযোগ অনুযায়ী, মোট ২৪ জনের বিরুদ্ধে নাম রয়েছে এফআইআরে। তদন্তে গতি আনতে গঠিত হয়েছে চার সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট), যার নেতৃত্বে রয়েছেন ডিএসপি (আইন শৃঙ্খলা ও প্রশিক্ষণ) দেবাশিস চট্টরাজ।

পুলিশের দাবি, মামলার গুরুত্বপূর্ণ তথ্য ও সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে দ্রুত চার্জশিট পেশ করার প্রস্তুতি শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.