Uncategorizedজেলা

আদিবাসী সমাজ পূণ্যস্নান ও অস্থি বিসর্জন অনুষ্ঠান সারলেন পূর্ব বর্ধমানের জামালপুরে

প্রথা মেনে পহেলা মাঘ মহা ধুমধাম সহকারে আদিবাসী সমাজ তাদের পূণ্যস্নান ও অস্থি বিসর্জন অনুষ্ঠান সারলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আদি দামোদরে। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ দামােদরের তীরে তেলকুপি গাইয়া ঘাটে সমবেত হন। তারা নদীতে অস্থি বিসর্জন ও পুণ্যস্নান সারেন।

রাজ্যের বিভিন্ন জেলা ও রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ সামিল হন অনুষ্ঠানে। পূণ্যস্নান সেরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পন করেন সকলে। অনুষ্ঠান উপলক্ষে মেলাও বসে।
অনুষ্ঠান উপলক্ষে তেলকুপি গাইয়া ঘাটে হাজির হয়ে জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, প্রতিবছর পহেলা মাঘ দামোদর নদের তীরে তেলকুপি গাইয়া ঘাটে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা অস্থি বিসর্জন উপলক্ষে পুণ্য স্নানে অংশগ্রহণ করেন, এই বছরও অন্যথা হয়নি। অনুষ্ঠান উপলক্ষে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে।
জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বলেন, গোটা বাংলার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা আসেন আদি দামোদরের তেলকুপি গাইয়া ঘাটে পূর্বপুরুষের অস্থি বিসর্জন এর সাথে সাথে পুণ্য স্নান সারার জন্য। পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও জামালপুর পঞ্চায়েত সমিতি উভয় পক্ষই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা রাখা হয়েছিলো যাতে কোথাও কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক ও পূর্ত কর্মাধ্যক্ষ সহ জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.