জেলা

বার্ষিক পরীক্ষার রেজাল্ট আউট ভাগ্নে ভাগ্নির। আনন্দে আস্ত হাতি নিয়ে হাজির মামা

ভাগ্নে-ভাগ্নে বার্ষিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে আর সেই আনন্দের আস্ত হাতি নিয়ে হাজির মামা। বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলে দেখা গেল এমন ছবি। সাথে আনন্দ উপভোগ করলেন অন্যান্য ছাত্র-ছাত্রীসহ অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা।

প্রায় সময়ই মৌলভীবাজারের রাস্তায় হাতি নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় হাতির মালিক সালমানকে। ভরা বাজারে ঘুরে ঘুরে হাতিটিকে নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে মানুষকে আনন্দ দেয়। তার জন্য কোন পারিশ্রমিক নেন না তিনি।

হাতির মালিক সালমান জানান যে তাদের দুটো হাতি আছে। তারা হাতিদের নিয়ে সাধারণত বিভিন্ন সার্কাস এ যান এবং গাছ টানার কাজ করে থাকেন। তিনি আরোও বলেন আম্বিয়া কিন্ডারগার্টেনে আমার ভাগ্নে ও ভাগ্নি পড়াশোনা করে। আজ সেখানে তাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট বের করা হয়েছে।

রেজাল্ট নিয়ে আসার সময় ছোট ছোট বাচ্চারা যখন স্কুল থেকে বের হচ্ছিল তাদেরকে আমার হাতিটিকে দিয়ে বিভিন্ন ভঙ্গিমা দেখিয়ে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। ছোট ছোট বাচ্চাগুলোর সাথে সাথে তাদের অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ভীষণ আনন্দ পান। সব শেষে যখন ছোট ভাগিনাকে নিয়ে বাড়ি ফিরছিলাম পথে অনেক মানুষ ছবি তোলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.