ফের বিধ্বস্ত হেলিকপ্টার। ঘটনাটি ঘটেছে, ভেনেজুয়েলার কাছে গায়ানাতে। ঘটনায় এখানো পর্যন্ত নিহত হয়েছেন পাঁচজন। এই ঘটনায় রাষ্ট্রপতি ইরফান আলীকে জানানো হলে তিনি বলেন, “দুর্ঘটনার ফলে তাদের সেরা কিছু সামরিক ব্যক্তিত্বের মৃত্যু হয়েছে।”
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর সকাল ৮:৫৫ মিনিটে এয়ার ফোর্স একাডেমিতে ট্রেনিং চলাকালীন বায়ুসেনার দুই কর্মকর্তা বিমানের মধ্যে ছিলেন। হায়দরাবাদের এয়ার ফোর্স একাডেমি (এএফএ) থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল। ৪ ঠা ডিসেম্বর ভোরে তেলেঙ্গানার মেদক জেলার তুপ্রান এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার এই কপ্টারটি।
বিমান বাহিনী সূত্রে খবর, একটি PC 7 Mk II বিমানটি সেদিন সকালে রুটিন প্রশিক্ষণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে দুজন পাইলট ছিলেন। দুর্ঘটনায় দুজনেই খুব গুরুতর জখম হন। পরে তাদের মৃত্যু হয়। তবে দুর্ঘটনায় কোনো সাধারণ মানুষের প্রাণহানি হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে







