বর্তমানে দক্ষিণ বঙ্গ সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এর কার্শিয়াং এ নিজের ভাইপোর বিয়েতে বর্তমানে মেতে উঠেছেন তিনি। সেই ছবি একের পর এক আপলোড হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু সেই নিয়ে রাজ্যে বিস্তার নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেন,”স্টেট স্পনসর্ড ম্যারেজ”। সেই নিয়ে তাকে পাল্টা আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।
পাল্টা উত্তরে কুনাল ঘোষ সাংবাদিক বৈঠকে বলেন,”শুভেন্দু যে ভাবে বিয়ে-বিয়ে করে লাফাচ্ছে, তাতে মনে হচ্ছে ও নিজেই বিয়েপাগলা হয়ে গিয়েছে। সারা ক্ষণ একটা বিয়ে করি, বিয়ে করি ভাব। ওর পরিবারের উচিত, শীতটা থাকতে বিয়ের বন্দোবস্ত করতে।এরপর গরম পড়ে গেলে ওর পাগলামিটা আরও বেড়ে যেতে পারে।”







