২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বাড়ছে রাজনৈতিক পারদ। যত দিন এগোচ্ছে ততই রাজনৈতিক দলগুলির মধ্যে বাড়ছে একে অপরকে কটাক্ষের পালা। তারই মধ্যে বাংলাদেশ ইস্যু নিয়ে চলছে রাজনৈতিক তরজা। এই সমস্ত ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের ও রাজ্যের শাসক দলকে করা বার্তা দিলেন আইএসএফে বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাশাপাশি শওকত মোল্লাকে নিয়ে বিস্ফোরক মন্তব করলেন নওশাদ সিদ্দিকী।
রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বারংবার বিভিন্ন দুর্নীতির অভিযোগ এসেছে। এমনকি রাজ্যে একাধিক নির্বাচনে ও বিভিন্ন সময় বিরোধীদলের ওপর আক্রমণের অভিযোগ উঠে আসছে সংবাদ শিরোনামে। এর সেই অভিযোগের সুর শোনা গেল আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুখে। পাশাপাশি তিনি দাবি করেন তৃণমূল নেতা শওকত মোল্লা রাজনৈতিক ভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। এমনকি তৃণমূল শুধু হুমকি রাজনীতিতে বিশ্বাস করে বলে দাবি করেন আইএসএফের বিধায়ক।
এ প্রসঙ্গে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, ” শওকত সাহেব রাজনৈতিক হিসেবে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তাই তাকে সংবাদ মাধ্যমে টিকে থাকার জন্য এই ধরনের মন্তব্য করতে হচ্ছে। মারবো কাটবো এরকম ধরনের মন্তব্যের করেই খবরের শিরনামে রয়েছে। ২১শের নির্বাচনের আমাদের ওপর আক্রমণ নেমে এসেছিল। আমরা হিউম্যান রাইটসে জানিয়েছিলাম। তারপরেই তারা তাকে ক্রিমিনাল বলে”।







