বাংলাদেশ থেকে ভারতকে উদ্দেশ্য করে ক্রমাগত হুমকি-হুঁশিয়ারি এবং খালেদা জিয়ার দলের নেতার বাংলা, বিহার, ওড়িশা দখলের হুঁশিয়ারি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন।
তিনি বলেন, “কেউ কেউ বলছেন বিহার দখল করবেন, ওড়িশা দখল করবেন, আমি বলি ভাই, ভালো থাকবেন। সুস্থ থাকবেন। সুন্দর থাকবেন। কিন্তু, এতটাও হিম্মত আপনার কেন, কারো নেই। যে বাংলা, বিহার, ওড়িশা সব নিয়ে নেবেন, আর আমরা বসে বসে ললিপপ খাব।” তাঁর এই মন্তব্যে প্রতিক্রিয়া ছিল ভারতের রাজনীতির বিভিন্ন মহলে, যা বাংলাদেশের নেতাদের হুমকির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে মনে করা হচ্ছে।







