রাজ্য

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ উচ্চ আদালতের

পূর্বে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। উক্ত নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে গিয়ে স্বস্তি পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তবে তাঁর সেই স্বস্তি ক্ষণস্থায়ী হল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে কুন্তল ঘোষ সংক্রান্ত নিয়োগ দুর্নীতি মামলা সরল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

 

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত ২টি মামলা যায় অমৃতা সিনহার বেঞ্চে। সৌমেন নন্দী, রমেশ মাহাতোর মামলা গিয়েছে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে। যে মামলার শুনানিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতে তাঁকে তদন্তে সহযোগিতা করার বার্তা দিয়ে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।

 

বিশেষভাবে উল্লেখ্য, বিচারাধীন বিষয়ে একটি নির্দিষ্ট সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার কারণেই অভিষেক ও কুন্তলের মামলা সরেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। অন্যদিকে, কয়েক সপ্তাহ পূর্বে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ চিঠি লিখে অভিযোগ করেছিলেন যে কেন্দ্রীয় সংস্থা তাঁকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট চিঠির প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান যে ডায়মন্ড হারবারের সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.