যাদবপুরের এক ফ্ল্যাট থেকে উদ্ধার এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ। খুন না আত্মহত্যা, বিষয় কে কেন্দ্র করে বাড়ছে জল্পনা। ফলে রহস্য উন্মোচনে তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় দম্পতির ছেলে ও বউমার বিরুদ্ধে নির্মম অত্যাচারের অভিযোগ তোলেন তাঁদের মেয়ে এবং প্রতিবেশীরা।
পুলিশ জানান, মৃত দম্পতির নাম দুলাল পাল (৬৬) এবং রেখা পাল (৫৮)।
মুকুন্দপুরে দুইকামরার একটি ফ্ল্যাটে তাঁদের সাথেই থাকত ছেলে সৌরভ পাল ও বৌমা কল্যাণী পাল। মঙ্গলবার সন্ধের পর দম্পতির সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাদের পক্ষথেকে কোনও উত্তর পাওয়া যায়নি।শেষমেষ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।
পুলিশ ঘটনাস্থলে দেখতে পায় ,ফ্ল্যাটের ডাইনিং রুমে সিলিং ফ্যানে ঝুলছে বৃদ্ধের দেহ অন্যদিকে পাশের ঘর থেকে উদ্ধার বৃদ্ধার ঝুলন্ত দেহ। দেহ দুইটি উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করে।
পুলিশকে দম্পতির মেয়ে অভিযোগ জানায়, দাদা ও বৌদি তাঁদের খুন করে ওই ভাবে ঝুলিয়ে দেয় । এটি আত্মহত্যা নয়। তাঁরা খুন করা হয়েছেন। অন্যদিকে ওই ফ্ল্যাটের এক বাসিন্দার দাবি, ছেলে-বউমার সঙ্গে প্রায়ই ঝামেলা হয় বৃদ্ধ দম্পতির। নিত্যদিন হত অশান্তি । মঙ্গলবার সকালেও তাঁদের ঝগড়া, ঝামেলা হয়েছিল। এরপরই কাজে বেরিয়ে যায় সৌরভ ও কল্যাণী। পূর্ব যাদবপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।







