বঙ্গোপসাগর আবারো তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত।অন্যদিকে রাজস্থান ও অসমে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। এদিকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে।
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা। বাকি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বধবার থেকেই। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি।রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। চার দিন বৃষ্টি হলেও তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না।
আগামী শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। আগামী শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে সম্ভাবনা রয়েছে অতি বৃষ্টির। আগামী রবিবারও কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে এরপর সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির সম্ভবনাও কম রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। বৃহস্পতিবার ও শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এদিকে রাজ্যজুড়ে বৃষ্টিতে রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিজ্ঞানীরা। আলু চাষিদের উপর আবহাওয়ার খারাপ প্রভাব পড়বে মনে করছেন তারা।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৬ শতাংশ।







