স্কুলে না গেলে , দিতে হচ্ছে টাকা ! অভিযোগ, বর্ধমানের আউশগ্রামের এক স্কুলে ছাত্র ছাত্রীদের অনুপস্থিতির কারণ দেখিয়ে , কোনো রসিদ ছাড়াই নেওয়া হচ্ছে বাড়তি টাকা । ঘটনা আউশগ্রামের ভেদিয়া উচ্চ বিদ্যালয়ের । যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিষ মিশ্র এর কথায় , তিনি এব্যাপারে কিছুই জানেন না । পাশাপাশি , এইভাবে টাকা নেওয়া টাও বেআইনি বলে জানিয়েছেন তিনি ।
স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের কথায় , এই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের কাছ থেকে স্কুলের ফি বাবদ ৪০০ টাকা করে নেওয়া হয় । তারপর যাদের পর্যাপ্ত উপস্থিতি নেই স্কুলে , তাদের অনুপস্থিত থাকার জন্য কোনো রসিদ ছাড়াই আবার বাড়তি ২০০ টাকা নেওয়া হয় । অভিযোগ , যাদের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে , তাদের কাছ থেকে কোনো প্রকারে ওই ২০০ টাকা আদায় করে নেওয়া হয় ।
ছাত্র ছাত্রীরা এবিষয়ে প্রকাশ্যে আনতেই সরব হয় স্কুল । বিদ্যালয়ের করণিক আব্দুল আলিম মণ্ডল নিজের ভুল স্বীকার করে বলেন, “আমি একটা ভুল করে ফেলেছি। টাকা ফেরত দিয়ে দেব বলেছিলাম।” বাড়তি হিসেবে নেওয়া টাকা দ্রুতই ফেরত দিয়ে দেওয়া হবে বলে আপাতত স্কুল সূত্রে খবর ।







