২০২৬ বিশ্বকাপের আগে ফুটবলে আসতে চলেছে যুগান্তকারী পরিবর্তন! ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আইএফএবি প্রস্তাব এনেছে, পেনাল্টি মিস করলে আর ফিরতি শট নেওয়া যাবে না — সঙ্গে সঙ্গেই ঘোষণা করা হবে গোলকিক।
বিশেষজ্ঞদের মতে, এই নিয়মে খেলার গতি যেমন বাড়বে, তেমনই কমবে পেনাল্টির বাড়তি সুবিধা। তবে গোলকিপারদের জন্য চাপ থেকেই যাবে, কারণ পেনাল্টি নেওয়ার সময় গোললাইনে অন্তত এক পা রাখতে হবে।
আরও যেসব বদলের ভাবনা চলছে:
কর্নার কিকে বাড়ানো হতে পারে VAR-এর ভূমিকা
দ্বিতীয় হলুদ কার্ডের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে VAR
এই নিয়মগুলি কার্যকর করতে হলে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
বিশ্বকাপের আগে এইসব বদল ফুটবলের ভবিষ্যৎ কেমন বদলাবে, সেটাই এখন দেখার।







