হাড়োয়া: উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার পুলিশ সন্দেহজনক অবস্থায় এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম নাজমুল হোসেন (২৫), বাড়ি বারাসাতের বামনগাছি এলাকায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে হাড়োয়া পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিলেন নাজমুল। আচরণে অসঙ্গতি দেখে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। উত্তর মেলেনি সন্তোষজনক, ফলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।
পরে হাড়োয়া থানায় এনে জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান, ওই এলাকায় ডাকাতির ছক কষছিল নাজমুল।
ইতিমধ্যে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।







