জেলা

গরম থেকে স্বস্তি দিতে জল ছত্রের পাশাপাশি সচেতনতার বার্তা প্রশাসনের

একদিকে যখন তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী, দিনের পর পারদ ঊর্ধ্বমুখী আর এতেই অস্বস্তিতে সাধারণ মানুষ।এবার তাদের কথা মাথায় রেখে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালদের একটু স্বস্তি দিতে জলছত্রের আয়োজন পুলিশ প্রশাসনের। এদিন ডিএসপি সঞ্জয় কুমার এর উদ্যোগে এবং শান্তিপুর থানার ব্যবস্থাপনায় 12 নম্বর জাতীয় সড়ক শান্তিপুর ঘোড়ালিয়া বাইপাসে জলছত্রের আয়োজন করা হয়। তীব্র গরম কে উপেক্ষা করে কর্ম থলের উদ্দেশ্যে রাস্তায় বেরিয়েছেন এবং 12 নম্বর জাতীয় সড়কে যানবাহন চালকদের হাতে একটু জল এবং ফলে তুলে দেন। তবে এই বিষয়ে ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার বলেন যতদিন এই তীব্র ধাবদাহ চলবে ততদিন সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাদের জন্য চলবে এই জলছত্র। পাশাপাশি যারা হেলমেট না পড়ে বাইক চালাচ্ছেন তাদেরকেও সচেতনতা বার্তা পৌঁছে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.