রাজনীতি

বাংলাদেশ ইস্যু নিয়ে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ নওশাদ সিদ্দিকীর

বাংলাদেশের অশান্তির আচঁ এসে পরেছে ভারতের রাজনীতিতে। হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর অত্যাচারের প্রতিবাদে পশ্চিমবঙ্গে বাড়ছে রাজনৈতিক পারদ। সেই ঘটনা নিয়ে এক শাড়িতে ফেলে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী।

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে প্রতিনিয়ত বিক্ষোভ মিছিল করছে রাজনৈতিক দলগুলি। প্রথম থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কখনো বেনাপোলে আবার কখনো রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশের ইউনিট সরকারকে হুঁশিয়ারি দিচ্ছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী দাবি তোলেন যাতে অবিলম্বে ইসকনের সন্ন্যাসী কৃষ্ণ দাসকে জেল মুক্ত করা হয়। এবার সেই প্রতিবাদ নিয়ে কটাক্ষ করলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এমনকি এইভাবে সাম্প্রদায়িকতার ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি। সেই ঘটনাকে সমর্থন করছে রাজ্যের শাসক দল বলে আক্রমণ করেন আইএসএফের বিধায়ক।

এ প্রসঙ্গে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছেন,” বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আমরা সবাই চিন্তিত। কিন্তু এখানকার সংখ্যাগুরুরা যে আচরণ করছে সেটা জন্য আরো খারাপ পরিস্থিতিতে পড়তে হচ্ছে ওপার বাংলা সংখ্যালঘুদের। এখানে যদি এভাবে প্রতিবাদ মিছিল না করতো তাহলে ওই দেশের সংখ্যাগুরুদের একটা বার্তা দেওয়া যেত। তবে রাজ্যে এই ইস্যু নিয়ে ক্রমাগত রাজনীতি করে চলেছে রাজনৈতিক দলগুলি। আর সেই সমস্ত কার্যকর্ম কে সমর্থন করছে রাজ্যের প্রশাসন। মুখ্যমন্ত্রী শুধু বার্তা দিচ্ছে শান্তি বজায় রাখতে কিন্তু কোন রকম ব্যবস্থা নিচ্ছে না। এখানে এখন ধর্ম নিয়ে রাজনীতি চলে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.