রাজনীতি

ঠাকুরনগরে মদ তৈরী কারখানার দেওয়াল ভেঙ্গে জল ঢুকছে বাড়িতে বাড়িতে ; এলাকা জুড়ে বিক্ষোভ বাসিন্দাদের !

নিজস্ব সংবাদদাতা: মদ তৈরী কারখানার দেওয়াল ভেঙ্গে জল ঢুকছে বাড়িতে বাড়িতে। ক্ষুদ্ব এলাকার বাসিন্দাদের বিক্ষোভ এলাকা জুড়ে।গতকাল রাতে ভারী বৃষ্টিপাতের জেরে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ঠাকুরনগর এলাকায় থাকা একটি মদ তৈরির কারখানার দেওয়ালের একাংশ ভেঙে যায়।যে কারণে কারখানার ভেতরের নোংরা জল এলাকায় থাকা বাড়িগুলিতে প্রবেশ করতে শুরু করে।এরপর থেকেই দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়ে এলাকাবাসীদের। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, বাড়িগুলিতে থাকা কুয়োতেও প্রবেশ করছে এই বিষাক্ত নোংরা জল।এছাড়াও নোংরা জল হাতে-পায়ে লেগে চর্মরোগেরও আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা আরও জানান, এর আগেও বিষয়টি এই কারখানার মালিক কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।তবে তারা কোনোরকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। অন্যদিকে কারখানার মালিক জানালেন তিনি এই বিষয়ে কোনভাবেই জানতেন না,এর উপরে তিনি বাইরে বসবাস করেন। তাই এই বর্ষায় তার পক্ষে এসে বিষয়টি দেখা অসম্ভব হয়ে পড়েছে। তবুও তিনি জানিয়েছেন তিনি দেখবেন গোটা বিষয়টি। এবং উপযুক্ত ব্যাবস্থা গ্রহন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.